| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরা পশ্চিম থানার বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ১২:৫৩:২৫:অপরাহ্ন  |  ১১৪৯৮১৭ বার পঠিত
উত্তরা পশ্চিম থানার বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: উত্তরা পশ্চিম থানার পুলিশ বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে

স্টাফ রিপোর্টার: উত্তরা পশ্চিম থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৪ ডিসেম্বর ) থানার আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক আহমেদ জানান, অভিযানে নিয়মিত মামলায় ২ জন, সিআর পরোয়ানাভুক্ত মামলায় ১ জন এবং ডিএমপি অধ্যাদেশ আইনের আওতায় বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পর্নোগ্রাফি সংক্রান্ত মামলায় আহমদুল ইসলাম মইনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির মামলায় তানভীর আহমেদকে আটক করা হয়। সিআর পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন দীপক চন্দ্র দাস।

ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেপ্তার হওয়া অপর আসামিরা হলেন,আল ফারহাতুল, রিফাত আলী, মো. হাসান আলী, শাকিল মিয়া, মো. অন্তর মিয়া, মো. হোসেন ও মো. রনি। অভিযানের সময় পুলিশ একটি ওয়াকি-টকিও উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪