| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে গৃহিণীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ০৬:৫৯:৫১:পূর্বাহ্ন  |  ১৮৮৪৯৪৮ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে গৃহিণীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার শিহিপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে মোছা. আলেমা খাতুন (৬৫) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের পক্ষ থেকে এটি অপমৃত্যু উল্লেখ করে থানায় সংবাদ দেওয়া হয়েছে। পরিবারের দাবি, এতে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। নিহত আলেমা খাতুন শিহিপুর গ্রামের মৃত আব্দুল আলীর স্ত্রী। 

পরিবার সূত্রে জানা যায়, আনুমানিক ৮-৯ মাস আগে আলেমা খাতুনের কোমরের হাড় ভেঙে যাওয়ায় তিনি বাঁকা হয়ে চলাফেরা করতেন। ঘটনার দিন দুপুর ১২টার দিকে তিনি বাড়ি থেকে বের হন এবং আর ফিরে আসেননি। পরে দুপুর ১টার দিকে ভাগ্নের স্ত্রী মোছা. সুমি আক্তার ছাগল আনতে পুকুর পাড়ে গিয়ে পানিতে এক ব্যক্তিকে ভাসতে দেখেন। চিৎকার করলে স্থানীয় লোকজন এসে পুকুর থেকে আলেমা খাতুনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নিহতের ছেলে মো. আব্দুল খালেক বলেন, ‘আমার মায়ের মৃত্যুতে আমাদের পরিবারে কারো বিরুদ্ধে কোনো সন্দেহ বা অভিযোগ নেই। আত্মীয়-স্বজনদের সঙ্গে পরামর্শ করে থানায় অপমৃত্যুর মামলা করেছি।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, অপমৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪