| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা, হামলায় গর্ভপাত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ১৩:২২:৩৫:অপরাহ্ন  |  ৩৭৬০৮৯ বার পঠিত
ঝিনাইদহে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা, হামলায় গর্ভপাত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধরের ঘটনায় তার চার মাসের গর্ভের সন্তান নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

ভুক্তভোগীর স্বামী মো. ইয়ামিন বিশ্বাস সদর থানায় দায়ের করা মামলায় রুবেল হোসেন (৩১) নামে এক যুবককে প্রধান আসামি করেছেন। অভিযোগে বলা হয়, গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির উঠানে টিউবওয়েলের কাছে গেলে অভিযুক্তরা নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে। চিৎকার করলে তাকে মারধর ও তলপেটে লাথি মারা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গর্ভপাত ঘটে।

ঝিনাইদহ সদর থানার ওসি শামসুল আরেফিন জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪