| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শহীদ বুদ্ধিজীবী দিবসে বগুড়ায় প্রেসক্লাব ও জেইউবির আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ১৪:১৬:৩৯:অপরাহ্ন  |  ১১৩২১২৩ বার পঠিত
শহীদ বুদ্ধিজীবী দিবসে বগুড়ায় প্রেসক্লাব ও জেইউবির আলোচনা সভা

বগুড়া প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও জেলাভিত্তিক সাংবাদিক ইউনিয়ন (জেইউবি)-এর যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে সভার শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কালাম আজাদ। এতে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, জেইউবি’র সাবেক সভাপতি ফজলে রাব্বি ডলার ও অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জাতিকে মেধাশূন্য করার জন্য পার্শ্ববর্তী দেশের পরিকল্পনায় বুদ্ধিজীবীদের নৃশংস হত্যা করা হয়েছিল। আজও দেশের গণতান্ত্রিক অগ্রগতিকে ব্যাহত করতে পরাজিত শক্তি নানা ষড়যন্ত্র চালাচ্ছে। তারা উল্লেখ করেন, সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়েছে।

সভায় উপস্থিত সাংবাদিক ও নেতারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং গুরুতর আহত শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪