| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে মানবাধিকার কর্মী পরিচয়দানকারী ৫ জন আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ১৪:২১:০৩:অপরাহ্ন  |  ১১৩৯৬১৫ বার পঠিত
শ্রীপুরে মানবাধিকার কর্মী পরিচয়দানকারী ৫ জন আটক
ছবির ক্যাপশন: গাজীপুরের শ্রীপুরে মানবাধিকার কর্মী পরিচয়দানকারী পাঁচজনকে স্থানীয় জনতা আটক করে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি ফার্মেসিতে কাগজপত্র যাচাই-বাছাই করতে গিয়ে পাঁচজন মানবাধিকার কর্মী পরিচয়দানকারীকে স্থানীয় জনতা আটক করে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বেড়াইদেরচালা গ্রামের মেহেদী হাসানের ফার্মেসিতে এ ঘটনা ঘটে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন ইয়াসমিন বেগম (৪০), মো. আল আমীন (৩৫), মো. মোতাসিম বিল্লাহ (৩৩), মোছাঃ নাঈমা খাতুন (২৮) ও আরাফাত হোসেন রিয়াদ (২৭)। তাদের বিরুদ্ধে ফার্মেসি মালিক মেহেদী হাসান ও রাজিব পৃথক অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন ফার্মেসিতে গিয়ে মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে দোকান তল্লাশি করে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছে। চক্রটি গত ১০ ডিসেম্বর দক্ষিণ ভাংনাটি গ্রামের ফার্মেসিতে ১১ হাজার টাকা নগদ, ৯ হাজার টাকার মোবাইল মিনিট কার্ড এবং ৫ হাজার টাকার বিভিন্ন ওষুধ নিয়েছে।

শনিবার চক্রটি মেহেদী হাসানের ফার্মেসিতে মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে তল্লাশি করতে গেলে স্থানীয়রা তাদের সন্দেহজনক মনে করে আটক করে।

অভিযোগ অস্বীকার করে ইয়াসমিন বেগম জানিয়েছেন, তারা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) মানবাধিকার সংস্থার প্রতিনিধি এবং সংস্থার অনুমতি সাপেক্ষে তথ্য সংগ্রহের কাজ করছেন। সে সময় স্থানীয়রা তাদের থানায় খবর দেয়।

শ্রীপুর থানার এসআই মো. জুনায়েদ হোসেন জানান, উত্তেজিত জনতা আটক করলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪