| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরভদ্রাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ১৪:২২:৩৮:অপরাহ্ন  |  ৩৫১৯৮৯ বার পঠিত
চরভদ্রাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি: উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১০ টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন এর  সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান ও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন । সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা খান জাহান আলী, উপজেলা তথ্য আপা মনিকা বসু, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা  ফখরুজ্জামান মাষ্টার, আবুল কালাম, উপজেলা জামায়াত ইসলামীর সাধারন সম্পাদক কাউছার খান ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ। বক্তারা তরুণ প্রজন্মের মধ্যে বুদ্ধিজীবী গড়ে তোলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪