| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানুষের দোয়া ও ভালোবাসায় দ্রুত সুস্থ হবেন খালেদা জিয়া: ফজলে হুদা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ১৪:২৯:৪৮:অপরাহ্ন  |  ৪১২৩৪৭ বার পঠিত
মানুষের দোয়া ও ভালোবাসায় দ্রুত সুস্থ হবেন খালেদা জিয়া: ফজলে হুদা

নওগাঁ প্রতিনিধি: বিএনপি মনোনিত নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। দেশের সংকটময় পরিস্থিতিতে আপোষহীন নেতা বেগম খালেদা জিয়ার ভূমিকা অপরিহার্য। মানুষের দোয়া ও ভালোবাসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং দেশের হাল ধরবেন।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার ডাক বাংলো মাঠে খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ফজলে হুদা এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাদেবপুর ধানের শীষ সমর্থক গোষ্ঠির সেকেন্দার আলী ও যুগ্ম সদস্য সচিব মতিউর রহমান মতি।

ফজলে হুদা বলেন, নির্বাচিত হলে এ আসন ২–৩ মাসের মধ্যে মাদকমুক্ত করা হবে, শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধ হবে, কৃষকদের ন্যায্যমূল্যে কৃষিপন্য ক্রয় করা হবে এবং দুই উপজেলার জন্য দুটি ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে। এছাড়া নারীদের ফ্যামিলি কার্ড প্রদান ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা হবে।

প্রধান অতিথি আবু বক্কর সিদ্দীক নান্নু দলের শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষের প্রতি আনুগত্য নিশ্চিত করতে হবে। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪