বাউফল প্রতিনিধি: বাউফল উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পৌর শহর ও আশপাশের গ্রামে বিভিন্ন প্রার্থীর পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলুর নেতৃত্বে শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় কয়েকশ’টি পোস্টার, ব্যানার ও তোরণ অপসারণ করা হয়। সহকারী কমিশনার সোহাগ মিলু জানান, উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদের নির্দেশে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রার্থীদের শনিবারের মধ্যে সমস্ত নির্বাচনী প্রচারণার উপকরণ সরিয়ে ফেলার সময়সীমা ছিল। যদিও অনেক প্রার্থী তাদের পোস্টার সরিয়ে নিয়েছেন, কিছু প্রার্থী এখনও তা অপসারণ করেনি। তাই গ্রামাঞ্চলের পোস্টার ও ব্যানার সরানোর দায়িত্ব দেওয়া হয়েছে গ্রাম পুলিশের হাতে।
উল্লেখ্য, প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নির্ধারণ করবেন উপজেলা নির্বাহী অফিসার।
রিপোর্টার্স২৪/বাবি