| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়া মেডিকেল কলেজে চিকিৎসকের বিরুদ্ধে দুদকের অভিযান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ১৪:৪০:৪৩:অপরাহ্ন  |  ১১৪১৭৪২ বার পঠিত
কুষ্টিয়া মেডিকেল কলেজে চিকিৎসকের বিরুদ্ধে দুদকের অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখার সময় মোবাইলে গেম খেলার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের টিম হাসপাতাল পরিদর্শন করে। তদন্তে জানা যায়, চিকিৎসক শামরিন সুলতানা সহকারী পরিচালকের স্বাক্ষর জাল করে ছুটি নিয়েছেন এবং যোগদানের পর থেকে ১৭ দিন অনুপস্থিত ছিলেন। এছাড়া সকাল সাড়ে ৮টার নির্ধারিত সময়ের পরিবর্তে তিনি প্রায় ১০টার দিকে কর্মস্থলে উপস্থিত হতেন। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া শোকজের জবাবও তিনি দেননি।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার, যখন মেডিকেল অফিসার শামরিন সুলতানা রোগী দেখার সময় একই সঙ্গে মোবাইলে গেম খেলছিলেন। এক মিনিট ৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রোগী প্রশ্ন করলে তিনি বলেন, সমস্যা কি, আমি গেমও খেলছি, রোগীও দেখছি। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠে।

দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান চালানো হয়েছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ও প‌রিচালকও বিষয়টি নিশ্চিত করেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪