| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বান্দরবানে শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ১৫:১০:৪১:অপরাহ্ন  |  ৩৯৩৮৬২ বার পঠিত
বান্দরবানে শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা

বান্দরবান প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে শহীদ বুদ্ধিজীবী দিবসের বেদনাবিধুর স্মরণে রোববার (১৪ ডিসেম্বর) বান্দরবানে জেলা এনসিপি ও যুব কমিটির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

সকাল ভোরে বান্দরবান শহরের বাস স্টেশন সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে বক্তারা স্মরণ করান, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী ও সাহিত্যিকসহ অসংখ্য বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতার প্রাক্কালে এই হত্যাযজ্ঞের মাধ্যমে তারা সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য ও নেতৃত্বশূন্য করার চেষ্টা করেছিল।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও যুব কমিটির নেতারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বৃথা যাবে না। তাঁদের আদর্শ ও চিন্তাধারা অনুসরণ করে একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। এছাড়া নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তারা।

উপস্থিত ছিলেন এনসিপি’র যুগ্ন আহবায়ক শালী মেশৈ প্রু, যুবশক্তি জেলা আহ্বায়ক সাদ্দাম হোসেন, যুগ্ন আহ্বায়ক বাবলু নন্দী, যুগ্ন সদস্য সচিব জুনায়েদ হোসাইন ইমরান, সংগঠক আশিক, নাজমুল, অংশয়ে মারমা, তৌহিদুল ইসলাম বিশালসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪