নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে ‘জাগ্রত সুবর্ণচর’ এর উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় খাসেরহাট রাস্তার মাথায় আয়োজিত বিক্ষোভে ছাত্রনেতা ফয়সাল ইসলাম জিসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুবর্ণচরের সমন্বয়ক আতিকুল ইসলাম, সমাজকর্মী তালহা মুহাম্মদ সিফাত উল্লাহ, ছাত্রনেতা শফিকুল ইসলাম পলাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আনোয়ার হোসেন, প্রভাষক কামাল উদ্দিন, সাংবাদিক খন্দকার দিদারুল আলম, মাদ্রাসা শিক্ষক মাহমুদুল ইসলাম, ইসলামী বক্তা ক্বারী আব্দুল মান্নান, ছাত্রনেতা কামরুল ইসলাম ও ব্যবসায়ী ফারুক গাজী প্রমুখ।
বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের উদাসীনতার সমালোচনা করেন এবং বলেন, কোনো দেরি না করে শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত। সারাদেশে যেসব সন্ত্রাসী এখনও ঘুরে বেড়াচ্ছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে যাতে আর কোনো আন্দোলনকারী রক্তাক্ত না হন।

রিপোর্টার্স২৪/বাবি