| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে মাছ ব্যবসায়ী হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ১৫:৪১:০০:অপরাহ্ন  |  ১১৪১৫২১ বার পঠিত
ফরিদপুরে মাছ ব্যবসায়ী হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার (২৬)কে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ফিরোজ মাতুব্বর (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার করা ব্যক্তি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকার বাসিন্দা জয়নাল মাতুব্বরের ছেলে।

র‌্যাবের কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফিরোজ মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। মাছ ব্যবসায়ী উৎপল হত্যায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে তার নাম এসেছে। তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর ভোরে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রিজ এলাকায় উৎপল সরকারকে কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারীরা তার কাছে থাকা টাকা-পয়সাও লুট করে। এ ঘটনায় উৎপলের বাবা অজয় কুমার সরকার সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪