রিপোর্টার্স২৪: রাজধানীর উত্তর বাড্ডাতে রবিবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে মিরপুরগামী অছিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগেছে। বাসটি এএমজেড হাসপাতালের সামনের সড়কে চলার সময় দুর্ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাজাহান ঘটনাস্থল থেকে নিশ্চিত করেছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম জানান,কে বা কারা বাসে আগুন দিয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
আপাতত বাসের ভিতরে থাকা যাত্রীদের নিরাপদে বাইরে আনা হয়েছে এবং ফায়ার সার্ভিস আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
রিপোর্টার্স২৪/এসসি