| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কর্ণফুলীতে নকল সাবান তৈরির কারখানায় র‍্যাব'র অভিযান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ১০:১৪:০১:পূর্বাহ্ন  |  ১৮৩৩৬৭৬ বার পঠিত
কর্ণফুলীতে নকল সাবান তৈরির কারখানায় র‍্যাব'র অভিযান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রাজু চৌধুরী,চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক শিকলবাহা এলাকায় অবৈধভাবে নকল সাবান উৎপাদনের একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‍্যাব-৭ ,চট্টগ্রাম। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল সাবান ও সাবান তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এরমধ্যে জব্দ করা অধিকাংশই যুক্তরাজ্যের রেকিট বেনকিজার কোম্পানির ডেটল ব্রান্ডের সাবান।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)–এর পরিদর্শক আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

র‍্যাব-৭ ,চট্টগ্রাম এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, রিকশার গ্যারেজের আড়ালে দীর্ঘদিন ধরে কতিপয় ব্যক্তি এখানে নকল সাবান তৈরি করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-৭, চট্টগ্রাম। অভিযানকালে অবৈধভাবে উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের নকল সাবান ও সাবান তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে নকল সাবান উৎপাদনে ব্যবহৃত কারখানাটি সিলগালা করা হয়েছে।

তিনি আরও জানান, এসব নকল সাবানে বিভিন্ন নামিদামি কোম্পানির লোগো ব্যবহার করে বাজারজাত করে আসছিলো। জব্দকরা নকল সাবানে যেসব কেমিকেল ব্যবহার করা হচ্ছে, সেসব মানুষের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানিয়েছে বিএসটিআই।

র‍্যাব-৭ ,চট্টগ্রাম এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার ক্ষুন্ন করে এমন ভেজাল ও নকল পণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা পণ্য ও সরঞ্জামাদির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪