স্টাফ রিপোর্টার: সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নেওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সদুত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান থাকায় রাতে তাকে ডিবি কার্যালয়েই থাকতে হচ্ছে।
রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্দিষ্ট কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদের সময় সন্তোষজনক উত্তর না পাওয়ায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সে কারণেই আপাতত তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
এর আগে রাতে আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়। তখন ডিবি প্রধান জানান, তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরবর্তী আইনগত অগ্রগতি সম্পর্কে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/বাবি