বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় ১৭ লাখ টাকাসহ দুই ভারতীয় নারীকে আটক করেছে কাস্টমস। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় টুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশের সময় তাদের ব্যাগ তল্লাশি করে এই অর্থ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার রায়পুর গ্রামের আনন্দ বৈদ্ধার মিস্ত্রি রিনা বৈদ্য (৩৭) এবং একই জেলার মৃত সানোয়ার সাহাজির স্ত্রী মুক্তি শাহাজি (৫৪)।
কাস্টমস সূত্র জানায়, উদ্ধারকৃত টাকা যথাযথ কাগজপত্র থাকলে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে, নাহলে তা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, এক হাজার টাকার বিনিময়ে তারা ওই টাকা বাংলাদেশে নিয়ে আসছিলেন। কাস্টমস তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
রিপোর্টার্স২৪/বাবি