| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পর্যটকের চাপ বাড়বে

৩১ডিসেম্বরে পর্যন্ত সেন্ট মার্টিনগামী জাহাজের সব টিকিট শেষ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ২৩:০৪:০৮:অপরাহ্ন  |  ১০৯৮০৩০ বার পঠিত
৩১ডিসেম্বরে পর্যন্ত সেন্ট মার্টিনগামী জাহাজের সব টিকিট শেষ

কক্সবাজার প্রতিনিধি: বিজয় দিবস ও বছরের শেষ সরকারি ছুটিকে ঘিরে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকের চাপ বৃদ্ধি পেয়েছে। কক্সবাজার–সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী জাহাজগুলোর ১৫ থেকে ৩১ ডিসেম্বরের প্রায় সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। সরকারি দৈনিক ২ হাজার যাত্রীর সীমা অনুযায়ী, এই সময় বিক্রি হওয়া টিকিটের সংখ্যা প্রায় ৪০ হাজারে পৌঁছেছে।

সূত্র জানায়, আগামী ১১ জানুয়ারি পর্যন্তও প্রায় অর্ধেক টিকিট বিক্রি হয়ে গেছে। ১–১৪ ডিসেম্বরের মধ্যে প্রায় ২২ হাজার পর্যটক দ্বীপে পৌঁছেছেন। সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছেন, সরকারি ছুটি শুরু হওয়ায় তৃতীয় সপ্তাহে পর্যটকের চাপ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

প্রশাসন জালিয়াতি ও অনিয়ম রোধে কঠোর অবস্থান নিয়েছে। ট্রাভেল পাস ছাড়া টিকিট বিক্রি, নকল কিউআর কোড ব্যবহার ও পর্যটক অতিরিক্ত পরিবহনের ক্ষেত্রে জরিমানা করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ঘাট এলাকায় কড়া তদারকি চালানো হচ্ছে।

পরিবেশ সুরক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ১৯৯৯ সালে সেন্ট মার্টিনকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয় এবং ২০২৩ সালে দ্বীপ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা সামুদ্রিক সংরক্ষিত অঞ্চলে অন্তর্ভুক্ত করা হয়। চলতি বছরের অক্টোবরে দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় জারি করা ১২ দফা নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪