| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ২৩:৩২:২৭:অপরাহ্ন  |  ৩৬৭৬০২ বার পঠিত
হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা  নেওয়ার নির্দেশ

সিনিয়র রিপোর্টার: হর্নসহ বিভিন্ন উৎস থেকে সৃষ্ট শব্দদূষণকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশকে সরাসরি ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে সার্জেন্টসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের আইনপ্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

রোববার (১৪ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরে আয়োজিত শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ বাস্তবায়নসংক্রান্ত নির্দেশনামূলক সভায় তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, শুধু আইন থাকলেই হবে না, কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে মাঠপর্যায়ে পুলিশের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

তিনি আরও বলেন, শব্দদূষণ এখন জনস্বাস্থ্য ও নগরজীবনের জন্য বড় হুমকি। জরিমানার পাশাপাশি জনসচেতনতা তৈরিও জরুরি। এ জন্য পরিবহন, নির্মাণকাজ, মাইক ও ইলেকট্রনিক যন্ত্রের ব্যবহারে কঠোর নজরদারি দরকার।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকা নিষিদ্ধ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি ট্রাফিক পুলিশের জন্য ৫০টি সাউন্ড মিটার বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪