| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মঙ্গলবার সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ০০:৫৯:৫৮:পূর্বাহ্ন  |  ২৪২৬৪১৪ বার পঠিত
মঙ্গলবার সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল ৪০ মিনিট মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারা জাম্প অনুষ্ঠিত হবে। প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে আগামী ১৬ ডিসেম্বর দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে।

যাত্রীদের যাত্রীসেবা দেওয়ার ক্ষেত্রে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।



রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪