| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির বিদেশে চিকিৎসার খরচ বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ০৭:৪৩:২৩:পূর্বাহ্ন  |  ১০৯৫০৩৪ বার পঠিত
হাদির বিদেশে চিকিৎসার খরচ বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব খরচ রাষ্ট্রীয়ভাবে বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, হাদির বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যয় সরকার দেবে। তিনি আরও বলেন, নির্বাচনী ব্যয় নিয়ে কোনো সমস্যা হবে না। আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।

এর আগে রোববার শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দুপুরে হাদিকে মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুরে পাঠানো হবে। তার সঙ্গে একটি চিকিৎসক দলও করবে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

হাদির চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশও দেওয়া হয়েছে। রাষ্ট্রীয়ভাবে ব্যয় বহন করা হবে, যাতে তার চিকিৎসায় কোনো ত্রুটি না থাকে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয় নগর বক্স কালভার্ট এলাকায় হাদি রিকশায় করে যাওয়ার পথে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলার শিকার হন। মোটরসাইকেল আর রিকশায় থাকা দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি চালায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪