| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ০৮:২১:৫৫:পূর্বাহ্ন  |  ১১২১৩৯০ বার পঠিত
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির নেতা-কর্মীরা সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন।

জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দ দাবি করেন, জুলাই যোদ্ধা হাদি গুলিবিদ্ধ হলেও মূল হোতাদের এখনও গ্রেপ্তার করতে পারেনি সরকার। তারা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগও দাবি করেছেন। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়েছেন, অনতিবিলম্বে মূল অভিযুক্তদের গ্রেপ্তার না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

এর আগে আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনায় মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান, মানবপাচারে জড়িত দুই সহযোগী, ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী। রোববার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়া গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ফয়সালের সই করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

এদিকে, ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের নামে পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া। পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪