| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এখনো মামলা হয়নি, ডিবি কার্যালয়েই সাংবাদিক আনিস আলমগীর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ০৮:৩১:৫৪:পূর্বাহ্ন  |  ১১২৭৬৮৮ বার পঠিত
এখনো মামলা হয়নি, ডিবি কার্যালয়েই সাংবাদিক আনিস আলমগীর
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাংবাদিক আনিস আলমগীরকে আটকের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জিজ্ঞাসাবাদ করেছে। তবে এখন পর্যন্ত তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। বর্তমানে তিনি ডিবি কার্যালয়েই অবস্থান করছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ডিবি প্রধান শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আনিস আলমগীরকে এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।

এদিকে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। অভিযোগে নাম থাকা অপর দুই ব্যক্তি হলেন মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় এই অভিযোগ দায়ের করেন।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানান, রোববার রাত আড়াইটার পর থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি মূলত সাইবার–সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো এটি মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪