| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজয় দিবসকে সামনে রেখে মহেশপুরে ফুলচাষে ব্যস্ত কৃষকরা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ১১:০১:২৯:পূর্বাহ্ন  |  ৩৭৩৬৯৭ বার পঠিত
বিজয় দিবসকে সামনে রেখে মহেশপুরে ফুলচাষে ব্যস্ত কৃষকরা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিজয় দিবসকে সামনে রেখে বেড়েছে ফুল পরিচর্যা, ফুল তোলা এবং ক্ষেতের অন্যান্য কাজের ব্যস্ততা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করছেন ফুলচাষিরা। রাত পোহালেই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিনকে কেন্দ্র করেই এখন চাষিদের সবচেয়ে বড় প্রস্তুতি।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে মহেশপুরে প্রায় ২৪২ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। এখানকার উর্বর মাটি ও আবহাওয়া ফুলচাষের জন্য উপযোগী হওয়ায় প্রতিবছরই এ অঞ্চলে ফুলচাষের পরিমাণ বাড়ছে।

মহেশপুরে বর্তমানে ছয় থেকে দশ প্রকারের ফুলের চাষ হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হল—রজনীগন্ধা, গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাস ও জারবেরা। এছাড়াও মৌসুমি আরও কিছু ফুল চাষ হচ্ছে। এসব ফুল রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।

চাষিরা জানান, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবসসহ জাতীয় দিবসগুলোতে ফুলের চাহিদা সবচেয়ে বেশি থাকে। সারা বছর চাষিরা এই দিনগুলোর জন্য অপেক্ষা করেন। অন্য বছরের তুলনায় এবার ফুলের দামও কিছুটা বেশি থাকায় লাভের আশায় রয়েছেন চাষিরা।

উপজেলার ফুলচাষি আব্দুল হাকিম বলেন, ‘এই সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন ঠিকমতো পরিচর্যা করলে ভালো ফুল পাওয়া যায়। দামও ভালো, তাই পরিশ্রম সার্থক হবে বলে আশা করছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা জানান, ‘ফুলচাষকে আরও লাভজনক করতে কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। ফুলের রোগবালাই দমন, সার ব্যবস্থাপনা ও ফলন বৃদ্ধির বিষয়ে চাষিদের সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে। মহেশপুরে ফুলচাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে।’

কৃষি বিভাগের তথ্যমতে, সঠিক পরিচর্যা ও আধুনিক চাষপদ্ধতি অনুসরণ করলে মহেশপুরের ফুলচাষ স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বড় বাজারগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪