| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে নিখোঁজ এনসিপি নেতার বাবা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ১১:০১:৩৬:পূর্বাহ্ন  |  ১১৩৪৭১৩ বার পঠিত
মেহেরপুরে নিখোঁজ এনসিপি নেতার বাবা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা কামরুল ইসলাম। নিখোঁজের ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

কামরুল ইসলাম পেশায় ব্যবসায়ী এবং মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি মেহেরপুর সরকারি কলেজপাড়ার বাসিন্দা ও হায়দার আলীর ছেলে। নিখোঁজ হওয়ার পর তার ছেলে তামিম ইসলাম মেহেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তামিম ইসলাম জানান, গত ৮ ডিসেম্বর বাবা হিরো হোন্ডা ব্র্যান্ডের একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন এবং এরপর আর ফিরে আসেননি। নিখোঁজের সময় তিনি কালো প্যান্ট, লাল গেঞ্জি ও নীল ব্লেজার পরিহিত ছিলেন।

তিনি আরও বলেন, পরিবার ও আত্মীয়স্বজন সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আমরা চরম দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন, নিখোঁজের বিষয়ে বিভিন্নভাবে অনুসন্ধান চালানো হচ্ছে। নিখোঁজ ব্যক্তির মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে। অপহরণের আশঙ্কা আছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এখনও তেমন কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে দ্রুত সন্ধান পেতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪