| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ১১:১১:৪৪:পূর্বাহ্ন  |  ১০৯৫১৬৭ বার পঠিত
সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন পুলিশ।

সোমবার(১৫ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা, উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করেন। ঢাকার মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

জিজ্ঞাসাবাদের জন্য গত রবিবার রাতে আনিস আলমগীরকে ডিএমপির ডিবি কার্যালয়ে আনা হয়। সাংবাদিক আনিস আলমগীর  জানান, তিনি ডিবি কার্যালয়ে আছেন। তাঁকে ধানমন্ডি এলাকার একটি জিম থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবিতে নিয়ে আসা হয় এবং রাত আটটার দিকে সেখানে পৌঁছান।

সোমবার দুপুর ৩টা ৪০ মিনিটে ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আনিস আলমগীরসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪