| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে নকল বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কারখানায় র‍্যাবের অভিযান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ১২:২০:৫৬:অপরাহ্ন  |  ১০৯৯২৪১ বার পঠিত
চট্টগ্রামে নকল বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কারখানায় র‍্যাবের অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় ঝুঁকিপূর্ণ নকল বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ও র‍্যাব-৭, চট্টগ্রাম। এ সময় বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে কতিপয় অসাধু ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় ‘ওয়ানপ্লাস’ নামে একটি কোম্পানির মাধ্যমে অবৈধভাবে অনুমোদনবিহীন ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করে আসছে।

এ তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ ডিসেম্বর) আনুমানিক সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত র‍্যাব-৭, চট্টগ্রাম, র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই প্রতিনিধির সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ওয়ানপ্লাস কোম্পানি থেকে বিপুল পরিমাণ অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয় এবং র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে ১২ লাখ টাকা জরিমানা করেন।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এবং বিএসটিআইয়ের ফিল্ড অফিসার প্রকৌশলী মো. হাফিজুর রহমানের নেতৃত্বে র‍্যাব-৭, চট্টগ্রামের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪