| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ১২:২২:০০:অপরাহ্ন  |  ৩৭৩০৯৯ বার পঠিত
শেরপুরে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা

শেরপুর প্রতিনিধি : শেরপুরে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো অবৈধভাবে সরকারি গাছ কাটা। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে শেরপুর আঞ্চলিক মহাসড়কসংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের জায়গায় তিনটি সরকারি গাছ অবৈধভাবে কাটা শুরু হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলের নির্দেশে মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাছ কাটা বন্ধের নির্দেশ দেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক গাছগুলোর মধ্যে দুটি গাছ কেটে ফেলেছে এবং বাকি একটি গাছ কাটার কাজ চলমান ছিল। গাছগুলোর মালিকানা দাবি করেন হাতিবান্ধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের ছেলে তমাল। গাছগুলোর মধ্যে দুটি রেইনট্রি ও একটি মেহগনি গাছ ছিল। তার দাবি, জায়গাটি সরকারি হলেও গাছগুলো তার বাবা লাগিয়েছেন। এ ব্যাপারে তারা নাকি বন বিভাগের সঙ্গে কথাও বলেছেন।

কিন্তু এ বিষয়ে ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আ. করিমের সঙ্গে কথা বললে তিনি বিষয়টি অবগত নন বলে জানান। তিনি আরও জানান, বিষয়টি তার এখতিয়ারের মধ্যে পড়ে না।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, সরকারি জায়গায় গাছ কাটার কোনো নিয়ম নেই। তিনি দ্রুত গাছ কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানান।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪