| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফলের দোকানে অটোরিকশার ধাক্কা, ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ১২:২৮:০১:অপরাহ্ন  |  ১১৩৫৪৪৬ বার পঠিত
ফলের দোকানে অটোরিকশার ধাক্কা, ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফলের দোকানে অটোরিকশার ধাক্কা লাগা নিয়ে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। 

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার সৈয়দটুলা ও চানমনি পাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

স্থানীয়রা জানায়, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে চানমনি পাড়া গ্রামের রওশন আলীর ছেলে ইউসুফের একটি ফলের দোকান রয়েছে। দুপুরে তার দোকানের সামনে সৈয়দটুলা গ্রামের সামাদ মিয়ার ভাতিজা (নাম পাওয়া যায়নি) তার অটোরিকশা দাঁড় করিয়ে রাখে। এ সময় ইউসুফ দোকানের সামনে থেকে অটোরিকশা নিয়ে চালককে সরে যেতে বলে। পরে ওই অটোচালক তার অটোরিকশাটি সরিয়ে নেওয়ার সময় ফলের দোকানে এবং চানমনি পাড়া গ্রামের নূরুল আলম নামে এক ব্যক্তির গরুর সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে ইউসুফ ও নুর আলমের সঙ্গে ওই অটোচালকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে সৈয়দটুলা ও চানমনি পাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪