| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি হত্যাচেষ্টা : ৫ দিনের রিমান্ডে প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ তিনজন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ১২:৫২:১৭:অপরাহ্ন  |  ১১২৪৮৩৩ বার পঠিত
হাদি হত্যাচেষ্টা : ৫ দিনের রিমান্ডে প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ তিনজন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের (৩৭) স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ, অপর আসামি ফয়সালের ঘনিষ্ঠ বান্ধবি মারিয়া আক্তার লিমার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পল্টন থানার মামলায় তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এদিকে হাদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে গতকাল রোববার পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা করেন। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪