| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলা সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ১৬:০৬:৪৪:অপরাহ্ন  |  ১১০৭৪৫১ বার পঠিত
হাদিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলা সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করে দেওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বক্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্কের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন,‘আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? মাঝেমধ্যে দুই-একটা খুনখারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি।’ বক্তব্যটি গণমাধ্যমে প্রচারিত হলে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়।

পরে সোমবার রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ব্যাখ্যায় বলা হয়, সিইসির বক্তব্যের একটি অংশ উদ্ধৃত করে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি ছড়িয়েছে। কমিশন জানায়, শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন।

ইসি জানায়, ঘটনার পরদিন ১৪ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করে কমিশন। বৈঠকে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সিইসি।

ব্যাখ্যায় আরও বলা হয়, হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের মতে, প্রধান নির্বাচন কমিশনার মূলত বোঝাতে চেয়েছেন এ ধরনের সন্ত্রাসী হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। কমিশন শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪