| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ২০:১০:০০:অপরাহ্ন  |  ১০৯৭৪৪৮ বার পঠিত
রাজধানীতে ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণখান এলাকায় মো. শাজাহান (৩৫) নামে এক ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখান থানার তালতলা নন্দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাজাহানের মরদেহ উদ্ধার করে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরও বলেন, ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ব্যবসায়িক দ্বন্দ্বসহ একাধিক বিষয় সামনে রেখে তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত শাজাহানের ওপর হামলা চালায়। চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপানোর একপর্যায়ে তিনি সড়কে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শাজাহান উত্তরা আশকোনা এলাকার হাফিজ উদ্দীনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ইন্টারনেট ও ডিস সংযোগের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি গাড়ি ও জমি বেচাকেনার ব্যবসাতেও তাঁর সম্পৃক্ততা ছিল।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪