| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহান বিজয় দিবসে বগুড়া প্রেসক্লাব ও জেইউবির আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ২০:৩৯:৫৩:অপরাহ্ন  |  ১০৯৮৮১১ বার পঠিত
মহান বিজয় দিবসে বগুড়া প্রেসক্লাব ও জেইউবির আলোচনা সভা

বগুড়া প্রতিনিধি: বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. কুদরত-ই-জাহান বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম আত্মার মাগফেরাত কামনা করছি। এই সাথে যাদের ত্যাগ ও জীবন দানের মধ্য দিয়ে আমরা স্বাধীন লাল-সবুজের মানচিত্র পেয়েছি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরন করছি। 

একটা নেতা যে রাস্তা জানে, চিনে এবং মানুষকে রাস্তা দেখায় এরকম নেতা তৈরী হয়েছিল স্বাধীনতার আগে। রাস্তা হয়তো জানতেন কিন্তু আমাদেরকে রাস্তা দেখাতে পারেনি। এই রকম সম্ভবনা আমরা স্বাধীনতার পরেও পেয়েছি। স্বাধীনতার ঘোষনার সাথে সাথে। যিনি রাস্তা জানতেন, চিন্তেন, রাস্তা দেখাতে শুরু করেছিলেন। আমরা শুরুতেই তাকে হারিয়ে ফেলেছি। ভরিষ্যতে বাংলাদেশকে গড়তে ভিশনারী নেতা লাগবে। আমরা জানি ভিশনারী নেতা আমাদের মধ্যে খুব তারাতারি আসবে। তিনি ১৫ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যৌথ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।  

বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় যৌথ আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, ক্লাবের সহ-সভাপতি রাহাত রিটু, সাজ্জাদ আলী সন্তোষ,  মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, ক্লাবের নির্বাহী সদস্য আব্দুর রহিম বগড়া, প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, প্রেসক্লাবের সিনিয়র সদস্য  মোমিনুর রশিদ শাইন, আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার  যুগ্ম  সম্পাদক আব্দুল ওয়াদুদ,  প্রেসক্লাবের যুগ্ম  সম্পাদক সাইফুল  ইসলাম, প্রেসক্লাবের সদস্য সেলিম রেজা, সুমন সরদার, রায়হান রানা, শাহাদত শাইন।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তোফাজ্জাল হোসেন, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, শফিকুল ইসলাম শফিক, আব্দুস সাত্তার, আব্দুস সালাম, শামীম আহমেদ, ফেরদৌসুর রহমান, ইসমত জাহান মনি, মামুনুর রশিদ মামুন, আল-আমিন, শাহ আলম শেখ মুক্তার, গোলজার হোসেন মিটু, মতিউর রহমান মতি, জিল্লুর রহমান, সেলিম উদ্দিন, রাফুু, সাখাওয়াত হোসাইন জনি, আব্দুল আওয়াল, জুয়েল, লিটন, মোমিন, আইনুর ইসলাম, দুলাল, শুভ, এমদাদ।

আলোচনা সভার শুরুতে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪