| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনইআইআর কার্যকর হচ্ছে নতুন বছরে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ১৬:১৭:১১:অপরাহ্ন  |  ১৮১৫২০১ বার পঠিত
এনইআইআর কার্যকর হচ্ছে নতুন বছরে

সিনিয়র রিপোর্টার: অবৈধ ও চোরাই মোবাইল ফোন ব্যবহার রোধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর তারিখ পরিবর্তন করেছে সরকার। পূর্বঘোষণা অনুযায়ী আজ ১৬ ডিসেম্বর থেকে এ ব্যবস্থা কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ১ জানুয়ারি থেকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনইআইআর সিস্টেম চালুর আগে দেশের সব মোবাইল ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রীত মোবাইল ফোনের আইএমইআইসহ প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার সময়সীমা ছিল ১৫ ডিসেম্বর পর্যন্ত।

তবে নির্ধারিত সময়ের মধ্যে অনেক ব্যবসায়ী তাদের কাছে থাকা অবিক্রীত মোবাইল ফোনের তথ্য জমা দিতে না পারায় ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে এনইআইআর কার্যকরের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিটিআরসি জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম কার্যকর হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪