| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজয়ের মূল তাৎপর্য হলো ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা : ড. শফিকুল ইসলাম মাসুদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ০৮:২৯:৪৭:পূর্বাহ্ন  |  ১১১৩৪৫৭ বার পঠিত
বিজয়ের মূল তাৎপর্য হলো ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা : ড. শফিকুল ইসলাম মাসুদ

বাউফল প্রতিনিধি : জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল আসনের এমপি পদপ্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বিজয়ের মূল তাৎপর্য হলো একটি মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা, যেখানে মানুষের অধিকার নিশ্চিত থাকবে এবং সবাই ন্যায়বিচার পাবে। তিনি দেশকে সব ধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফলে আয়োজিত এক র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন। 

ড. মাসুদ আরও বলেন, “ইসলামের বিজয়ই হবে পরিপূর্ণ বিজয়, আর এর মাধ্যমেই মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের প্রকৃত সার্থকতা অর্জিত হবে।” তিনি মহান বিজয় দিবসের আদর্শকে একটি ন্যায়নিষ্ঠ, মানবিক ও আধিপত্যবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান।

ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিজয় র‍্যালিটি বাউফল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাগুজিপুল এলাকায় গিয়ে শেষ হয়।

অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪