| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় জাতীয় পার্টির বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্রদের হানা, বৈঠক পণ্ড

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ০৯:২৬:০২:পূর্বাহ্ন  |  ১১২৮৪৮৮ বার পঠিত
নওগাঁয় জাতীয় পার্টির বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্রদের হানা, বৈঠক পণ্ড

নওগাঁ প্রতিনিধি: গোপন বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগকে সংগঠিত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ এনে নওগাঁয় জাতীয় পার্টির বৈঠক পণ্ড করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের উপকিলপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার ‘আলটিমেট ড্রিম’ নামে একটি এপার্টমেন্টে জড়ো হয় জাতীয় পার্টির কিছু নেতাকর্মী। দলটির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট তোফাজ্জলের নেতৃত্বে সেখানে বৈঠক করছিলেন তারা। এ সময় সেখানে উপস্থিত হয়ে স্লোগান দিতে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্ররা। অবস্থা বেগতিক দেখে অধিকাংশ নেতাকর্মী পালিয়ে যায়। এ সময় সভাকক্ষে ঢুকে হোসাইন মোহাম্মদ এরশাদের বেশ কিছু ছবি এবং প্রতীকী লাঙ্গল ভাঙচুর করা হয়।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফজলে রাব্বি, সাদমান সাকিবসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। এরপর তারা এগুলোতে আগুন ধরিয়ে চলে যায়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪