| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই পুলিশ সদস্যের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ০৯:৪৫:৫৩:পূর্বাহ্ন  |  ১১০৪১৪৬ বার পঠিত
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই পুলিশ সদস্যের

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে লালন শাহ সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েদ উদ্দিন। তারা দুইজনই পাবনা জেলার ঈশ্বরদী ডিএসবি-তে কর্মরত বলে জানা গেছে। চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, দুপুরের দিকে লালন শাহ সেতু পার হয়ে কুষ্টিয়ামুখী সড়কে এ দুর্ঘটনার শিকার হন তারা।

ওই দুই পুলিশ সদস্য ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে আসছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। নিহতদের মরদেহ ২৫০ সংখ্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪