| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুক্তিযুদ্ধের কাহিনী ৯০ ভাগ মিথ্যা: আমির হামজা (ভিডিও)

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ১০:০০:০৬:পূর্বাহ্ন  |  ৪০৮৭৬০ বার পঠিত
মুক্তিযুদ্ধের কাহিনী ৯০ ভাগ মিথ্যা: আমির হামজা (ভিডিও)

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর ১৯৭১ সালের যে ভূমিকা রয়েছে, তা নিয়ে এতদিন মিথ্যা লেখা হয়েছে।

তিনি বলেন, "আপনারা বদরুদ্দীন উমরের ইতিহাস পড়বেন। তার লিখিত বইতে আমরা পড়েছি, মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল কল্পকাহিনী লেখা হয়েছে, এগুলো ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা। জামায়াত ইসলামী ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে। এখন আমরা এটা জেনেছি; এতদিন আমাদের এই সত্য জানতে দেওয়া হয়নি।"

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কুষ্টিয়ায় বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত বিজয় র‍্যালী শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "আজকের এই বিজয় র‍্যালীর কারণ হলো আমরা দেশের স্বাধীনতার পক্ষে। ভারতের যে আগ্রাসনের বিরুদ্ধে ছিলাম, এ কারণে আমাদের বিরোধী বানিয়ে রাখা হয়েছিল। আগামীর বাংলাদেশ আমরা ভারতের তাবেদার মুক্ত করে স্বাধীনচেতা হিসাবে চলতে চাই। আগামীতে দেশ ঐক্যবদ্ধ থাকবে, ইনশাল্লাহ।"

আমির হামজা বলেন, "এ দেশে যারাই জন্ম নিবে, তারাই সম্মানিত নাগরিক। সবাইকে নিয়ে আমরা আবার এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার মনে হয়, পিছনের ইতিহাস পিছন দিকে টানা ঠিক না। পিছনের সব ইতিহাস ভুলে আমরা নতুন ইতিহাস তৈরি করব। এখানে কোন দল-মত না থাকাই ভালো, সবাই আমরা এক।"

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪