| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ১০:৩৬:৩৬:পূর্বাহ্ন  |  ১০৯৬৮৩৪ বার পঠিত
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

কুমিল্লা প্রতিনিধি : শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন বা মোহাম্মদ ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়াছমিন বিথিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আটক করেছে । র‌্যাব-১১-এর সদস্যরা মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তাকে আটক করেন।

র‌্যাব-১১ কুমিল্লা সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (১৫ ডিসেম্বর) আটক হওয়া বিথিকে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র জানায়, সাবিনা ইয়াছমিন বিথির বিরুদ্ধে তার পিতার অপরাধ চক্রের আর্থিক লেনদেন, নেটওয়ার্ক ও পলাতক সহযোগীদের সহায়তার সঙ্গে সম্পর্ক রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

গত ৫ ডিসেম্বর, সুব্রত বাইনকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪