| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে পালিত হলো মহান বিজয় দিবস

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ১১:১৩:১৬:পূর্বাহ্ন  |  ১১২৯১৮৩ বার পঠিত
জয়পুরহাটে পালিত হলো মহান বিজয় দিবস

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ উপলক্ষে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও যুগ্ম আহ্বায়ক এম. এ. ওহাবসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, জয়পুরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে জয়পুরহাট স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। এরপর সেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪