| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহান বিজয় দিবসে বিমানবাহিনীতে অনারারি কমিশন প্রদান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ১১:৪১:৪৬:পূর্বাহ্ন  |  ৩৬৩৬১১ বার পঠিত
মহান বিজয় দিবসে বিমানবাহিনীতে অনারারি কমিশন প্রদান

সিনিয়র রিপোর্টার: মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে বিমানবাহিনীর নির্বাচিত অনারারি ফ্লাইং অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসারদের অনারারি পদোন্নতি ও অনারারি কমিশন প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ বিমানবাহিনী সদরদপ্তরে এ অনুষ্ঠান হয়। 

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যথাক্রমে দুজন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট এবং ৯ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার পদবির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

আইএসপিআর জানায়, অনারারি ফ্লাইং অফিসার থেকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্তরা হলেন- অনারারি ফ্লাইং অফিসার মোহাম্মদ বাহারুল ইসলাম, প্রভোস্ট ও অনারারি ফ্লাইং অফিসার দেওয়ান আলী।

মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারি ফ্লাইং অফিসার পদে কমিশনপ্রাপ্তরা হলেন- মাস্টার ওয়ারেন্ট অফিসার এস এম ইউসুফ আলী, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল মোমিন, মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবদুল্লাহ, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. এনামুল হক, মাস্টার ওয়ারেন্ট অফিসার এমদাদ হোসেন চৌধুরী, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. মহসিন, প্রভোস্ট, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. ইস্রাফিল হোসেন, মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আখতারুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিমানবাহিনীর এ অনারারি কমিশন ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪