চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় শহীদদের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। উপজেলা স্বাধীনতা ভাস্কর্যে একের পর এক পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, কৃষি অফিসার ইমরান বিন ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান।
জানা যায়, প্রথমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, চরভদ্রাসন থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরভদ্রাসন সরকারি কলেজ, উপজেলা আনসার ও ভিডিপি, উপজেলা বিএনপি, উপজেলা জামায়াতে ইসলামী, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, উপজেলা শ্রমিক দল, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন, ০৩ নং চরভদ্রাসন ইউনিয়ন পরিষদ, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়, চরভদ্রাসন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা সাংবাদিক সমাজ, উপজেলা মানবাধিকার সংস্থা ও উপজেলা জাকের পার্টিসহ বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
রিপোর্টার্স২৪/এসএন