| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার অধিদপ্তরে নতুন মহাপরিচালক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ১৫:২৮:৫৩:অপরাহ্ন  |  ১১৩১৬৯৭ বার পঠিত
চার অধিদপ্তরে নতুন মহাপরিচালক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সরকার চারটি গুরুত্বপূর্ণ অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে। একই সঙ্গে একজন অতিরিক্ত সচিবকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (১৬ডিসেম্বর) রাতে এসব নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. মাহমুদ হাসান। গ্রেড-১ কর্মকর্তা মাহমুদ হাসান এর আগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশাধীন ছিলেন। নতুন দায়িত্বে তাকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক এ কে এম অলি উল্যা। পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) নতুন মহাপরিচালক হয়েছেন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (এনএপিডি) এমডিএস এ বি এম মাহবুব আলম।

এ কে এম অলি উল্যাকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে এবং এমডিএস এ বি এম মাহবুব আলমকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এদিকে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন। এ নিয়োগে তার চাকরি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই সঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সিদ্দিকুর রহমানকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪