| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদিকে হত্যাচেষ্টা: নতুন তথ্য দিলেন প্রধান সন্দেহভাজন কবির

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ১৬:০৮:১৫:অপরাহ্ন  |  ৩৮৮৬৮৬ বার পঠিত
হাদিকে হত্যাচেষ্টা: নতুন তথ্য দিলেন প্রধান সন্দেহভাজন কবির
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে নতুন তথ্য দিয়েছেন প্রধান সন্দেহভাজন মো. কবির। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে হাজির হয়ে তিনি জানান, মোটরসাইকেলটি তার বন্ধু মাইনুদ্দিন ইসলাম শুভ কিনেছেন। তবে কেনার সময় তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আদালতে জানান, হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল সরবরাহের মাধ্যমে কবির অপরাধে সহযোগিতা করেছেন। এরপর আদালত মো. কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কবির আদালতে বলেন, আমি উবার গাড়ি চালাতাম। প্রায় ১৮–২০ দিন আগে ফয়সাল করিম মাসুদ আমাকে হাদির অফিসে নিয়ে যাওয়ার জন্য ফোন করেছিলেন। সেখানে আমি তাকে নিয়ে গিয়েছিলাম। মোটরসাইকেলটি আমার বন্ধু মাইনুদ্দিন ইসলাম শুভ কিনেছেন। আমরা দুজন একই দিনে মোটরসাইকেল কিনতে গিয়েছিলাম। সেই সময় শুভ আমার আইডি কার্ড ব্যবহার করে মোটরসাইকেলটি কিনেছিলেন। মোটরসাইকেলের কাগজপত্র শুভর নামে আছে এবং এটি অনেকদিন আগে কেনা হয়েছিল।

এর আগে সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করে র‌্যাব। মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার শ্যালিকা মারিয়া আক্তার লিমা এবং শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু। তারা বর্তমানে পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। এছাড়া মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানও তিন দিনের রিমান্ডে রয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, ১১ ডিসেম্বর নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগে হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এজাহারে আরও বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের পলাতক কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার জন্য প্রকাশ্য ও গোপনে ষড়যন্ত্র, সন্ত্রাসী কার্যক্রম, নাশকতা, ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা হামলা, অস্ত্র ও গোলাবারুদের জোগান, অনলাইন গুজব এবং ভীতি প্রদর্শনের চেষ্টা করছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪