| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ১৬:৫৭:১৮:অপরাহ্ন  |  ১০৯৮৪৭৩ বার পঠিত
বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: মহান বিজয় দিবস উপরক্ষ্যে বঙ্গভবনে ছিল রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন । মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য ও বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে রাষ্ট্রপতি কুশল বিনিময় করেন এবং তাঁদের বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবুজ লনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে মোট ৭,২১৮ জন অতিথি উপস্থিত ছিলেন। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য ছিলেন প্রায় ২৬৬ জন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, তিন বাহিনীর প্রধান, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, শিল্পী, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

অনুষ্ঠানের একপর্যায়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতি, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে কেক কেটে উদযাপন করেন।

রাষ্ট্রপতি দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪