| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ১৭:৪৪:৩৮:অপরাহ্ন  |  ৩৮৮২৯৫ বার পঠিত
কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। ভোর ছয়টা ৩৪ মিনিট ২৪ সেকেন্ডে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীমের নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা প্রশাসন, অফিসার্স ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন সহযোগী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

সকালে সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সঙ্গীত পরিবেশন, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সকাল এগারোটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত আড়ম্বরপূর্ণ বিজয়মেলায় স্থানীয় কারু ও শিল্পপণ্য প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন ইউএনও ডা. তামান্না তাসনীম। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকল হাসপাতাল, এতিমখানা ও বৃদ্ধাশ্রমে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন বনাম সুধি একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মিলনায়তনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা খালেদ সাইফুল্লাহ। স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটির বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোঃ সামসুদ্দীন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, সাংবাদিকরা এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

উপজেলার সর্বত্র স্কুল, কলেজ ও মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪