| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে প্রতিবেশী নারীর বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ২০:৫৮:৩১:অপরাহ্ন  |  ১১২৭১৮৮ বার পঠিত
বাগেরহাটে প্রতিবেশী নারীর বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান নিহা (১৪) নিখোঁজ হয়েছে। পার্শ্ববর্তী এক নারী শিউলি বেগমের বিরুদ্ধে তাকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে পরিবার।

নিখোঁজ নিহা ওই এলাকার নবিবুর তালুকদারের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে শিউলি বেগম তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যান। ওই সময় ঘর থেকে কিছু কাপড়, স্বর্ণালংকার ও নগদ টাকাও নিখোঁজ হয়।

নিহার দাদি গুলশানারা বেগম জানান, পরে জানতে পারেন শিউলি বেগম নিহাকে বাগেরহাট বাসস্ট্যান্ডে নিয়ে যান। শিউলির ছেলে রাতুল সরদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তার মা নিহাকে চট্টগ্রামগামী গাড়িতে তুলে দিয়েছেন।

এ ঘটনায় এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতারা নিখোঁজ শিক্ষার্থী উদ্ধারের দাবিতে বাগেরহাট সদর থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতুল সরদারকে আটক করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের।

পরবর্তীতে একাধিকবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্বজনরা। তারা বিভিন্ন হুমকি ও চাপের মুখে রয়েছেন বলেও অভিযোগ করেন।

এ বিষয়ে সদর থানার এসআই গৌতম মণ্ডল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাচারের উদ্দেশ্যে অপহরণ করা হতে পারে। এ ঘটনায় মামলা নয়, একটি মিসিং ডায়েরি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪