| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউরোপীয় ইউনিয়ন মোতায়েন করবে ‘নির্বাচন পর্যবেক্ষণ মিশন’

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ২১:২৩:১১:অপরাহ্ন  |  ১১০৯৫৪৯ বার পঠিত
ইউরোপীয় ইউনিয়ন মোতায়েন করবে ‘নির্বাচন পর্যবেক্ষণ মিশন’

রিপোর্টার্স২৪ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতের দিকে জোটটির কূটনৈতিক শাখা, দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন, ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে দেশটিতে ইলেকশন অবজারভেশন মিশন (ইওএম) মোতায়েন করা হবে। ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি ইভারস ইজাবস মিশনটির প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইইউ জানায়, পর্যবেক্ষক দলটি স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে এবং একটি রিপোর্ট উপস্থাপন করবে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি ইইউর সমর্থনের একটি বাস্তব উদাহরণ।

প্রধান পর্যবেক্ষক ইজাবস বলেন, বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্বের দায়িত্ব পাওয়ায় আমি গর্বিত।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪