| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈলকুপায় ১৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ২২:৪৬:৩০:অপরাহ্ন  |  ১০৯৯৫৫৭ বার পঠিত
শৈলকুপায় ১৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় থানায় ১৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মিশুক হোসেন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহীদনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটক মাদক কারবারী মিশুক হোসেন শৈলকুপা মধ্যপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সকালে ঝিনাইদহ আদালেত প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়।

শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলাম, এএসআই ফেরদৌস ও আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বলে জানা গেছে। 

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির মোল্লা জানান, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে। ছোট হোক বা বড়, কোন মাদক কারবারীর ছাড় নেই। মাদকসেবী ও ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে তথ্য দাতার পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪