| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদি হত্যাচেষ্টা: আসামি ফয়সলের মা–বাবা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ০৬:৩৯:৫৩:পূর্বাহ্ন  |  ৩৮৭০৪২ বার পঠিত
ওসমান হাদি হত্যাচেষ্টা: আসামি ফয়সলের মা–বাবা গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি ফয়সল করিম মাসুদের বাবা–মাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ফয়সলের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগমকে (৬০) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া নরসিংদীর তরুয়ার বিল এলাকা থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্রসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। একই অভিযানে ফয়সাল নামের এক যুবককেও আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফয়সল করিম মাসুদ এই দম্পতির তৃতীয় সন্তান। তিনি নিয়মিতভাবে আগারগাঁওয়ে তাঁর বোনের বাসায় যাতায়াত করতেন। ঘটনার দিন একটি কালো ব্যাগ নিয়ে তিনি ওই বাসায় ওঠেন। পরে বাসার চিপা দিয়ে ব্যাগটি ফেলে দেন এবং আবার তাঁর ভাগনেকে দিয়ে সেটি এনে নেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফয়সল তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোনের একটি ওই বাসার ছাদ থেকে ফেলে দেন এবং অন্যটি তাঁর মা হাসি বেগমের কাছে রেখে যান। এরপর তিনি সেখানে বাবা–মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

র‍্যাব জানায়, সেদিন বাসা ছাড়ার পর হুমায়ুন কবির ও তাঁর স্ত্রী তাঁদের ছোট ছেলে হাসান মাহমুদ বাবলুর কেরানীগঞ্জের বাসায় চলে যান। সেখানে অবস্থানকালে তাঁরা জুরাইন এলাকা থেকে দুটি মোবাইল সিম কিনে ব্যবহার করছিলেন।

গ্রেপ্তার হওয়া দম্পতিকে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪