| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ১২:৫৩:৫৩:অপরাহ্ন  |  ১০৯৬০৪৭ বার পঠিত
ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান নিজের বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার আবেদন করেছেন সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ ইনুর পক্ষে তাঁর আইনজীবীরা এ আবেদন করেন।

২০২০ সালের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত ছয়টি হত্যা, উসকানি ও ষড়যন্ত্রসহ মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) একই মামলায় পঞ্চম দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। ওইদিন মামলার পঞ্চম সাক্ষী ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এর সাবেক ডেপুটি জেলার সাখাওয়াত হোসেন জব্দ তালিকার সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।

এছাড়া সেদিন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহেদ জোবায়ের লরেন্সকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে গত ৮ ডিসেম্বর তিনি ট্রাইব্যুনালে তাঁর জবানবন্দি উপস্থাপন করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪